জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে ভারতের সমর্থন ও প্রভাব রয়েছে। তাঁর দাবি, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার বিষয়টি দীর্ঘদিন ধরে জড়িত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল র্যালির আয়োজন করে এনসিপি। র্যালির আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এখন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় বিদেশি প্রভাব মোকাবিলা করা জরুরি। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
অন্যদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং এর পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।