July 29, 2026, 10:06 pm
শিরোনাম:
Bangladesh Scenic Relaxation Film With Calming Music রূপগঞ্জে কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

৩ পেট্রোল পাম্পকে জড়িমানা

Reporter Name

রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো

১|মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, শ্রীমন্তপুর, প্রোপাইটর আবুল কাশেম : জরিমানা ৫ হাজার টাকা

২|মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, রামনগর, প্রোপাইটর আতাউর রহমান : জরিমানা ১০ হাজার টাকা

৩|মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা, প্রোপাইটর রবিউল ইসলাম : জরিমানা ১০ হাজার টাকা

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী প্রতারণা করতে না পারে।