NEWS

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের‎‎আন্তর্জাতিক | 24th August, 2025 11:15 am‎ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে চালানো এক অভিযানে ছয় জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। বলা হয়েছে, তারা ছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য।‎‎সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছে এবং আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’‎‎প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।‎‎পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল।‎‎আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘নথি’ পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল।‎‎প্রতিবেদন অনুসারে, ‘মূল অপারেশন টিমটি’ ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ।

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: বিচার শুরুর আদেশ

‎ ‎জাতীয় | 21st August, 2025 11:51 am ‎ ‎জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন...

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি

‎ ‎সারাদেশ | 21st August, 2025 9:42 am ‎ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

‎ ‎আন্তর্জাতিক | 21st August, 2025 9:43 am ‎ ‎ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণকারী উত্তর কোরিয়ার সেনাদের ‘বীর’ আখ্যা...

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

‎ ‎জাতীয় | 20th August, 2025 10:27 am ‎ ‎জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৬ষ্ঠ...

ক্ষমতা জনগণের হাতে, নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎ ‎জাতীয় | 16th August, 2025 12:38 pm ‎ ‎প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর...