August 7, 2026, 4:14 am
শিরোনাম:
এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষাবঞ্চিত শতাধিক শিক্ষার্থী, ঝুঁকি নিয়ে বিশ্বরোড পার হয়ে যেতে হচ্ছে অন্য বিদ্যালয়ে মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বিজয় মিছিল পল্লবী থানার পুলিশের অভিযান | ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া সহ একজন গ্রেফতার সাধারণ সম্পাদক অবিলম্বে অপসারণ চান বাংলাদেশ উশু ফেডারেশনর সকাল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সাধারণ সম্পাদক অবিলম্বে অপসারণ চান বাংলাদেশ উশু ফেডারেশনর সকাল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ জুলাই অভ্যুত্থানের দুই বছর পরও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন হরমুজে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে বাড়ল অনিশ্চয়তা ট্রাম্পের দাবি, ইরানের সামনে ‘শেষ সুযোগ’; আলোচনার কথা অস্বীকার তেহরানের বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Reporter Name

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। এ সময় বাংলাদেশ পক্ষ ভারতের কাছে অনুরোধ জানায়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্য যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার মতো কোনো কার্যক্রম চালাতে না পারেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপে সচেষ্ট থাকার আশ্বাস দেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।