August 10, 2026, 11:39 am
শিরোনাম:
ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রকাশিত হলো এসএসসি-সমমানের ফল, জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজারের বেশি রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেসির বাবার মৃত্যুতে শোকের ছায়া ফুটবল অঙ্গনে ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, সমালোচকদের জবাব দিল ফিফা এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষাবঞ্চিত শতাধিক শিক্ষার্থী, ঝুঁকি নিয়ে বিশ্বরোড পার হয়ে যেতে হচ্ছে অন্য বিদ্যালয়ে পল্লবী থানার পুলিশের অভিযান | ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া সহ একজন গ্রেফতার সাধারণ সম্পাদক অবিলম্বে অপসারণ চান বাংলাদেশ উশু ফেডারেশনর সকাল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সাধারণ সম্পাদক অবিলম্বে অপসারণ চান বাংলাদেশ উশু ফেডারেশনর সকাল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ জুলাই অভ্যুত্থানের দুই বছর পরও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

প্রকাশিত হলো এসএসসি-সমমানের ফল, জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজারের বেশি

Reporter Name

অবশেষে প্রকাশ হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় ৬২.২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এসএসসি পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘SSC’ লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং ২০২৬ লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে। দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্যও আলাদা এসএমএস পদ্ধতি রাখা হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ২০ মে শেষ হলেও দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।