নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ভারতীয় হাইকমিশনার। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিতভাবে এখনও প্রকাশ করা হয়নি।
বৈঠকের বিষয়ে পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়।