August 16, 2026, 10:10 pm
শিরোনাম:
প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান পুতিনের শুভেচ্ছার জবাবে রাশিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার কিমের অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী ২২৮ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, হ্যাজেলউডের ৬ উইকেট ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কতা রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে শুরু প্রস্তুতি বানিয়াচোঁতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, প্রাণহানি ছাড়াল শতাধিক ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

Reporter Name

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে আরও আধুনিক ও স্মার্ট রাষ্ট্রে পরিণত করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরের কাশিপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে সমৃদ্ধ আর্কাইভ ও তথ্যভাণ্ডার থাকবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সেবা দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আধুনিক, দক্ষ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে দেশের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।