August 11, 2026, 6:56 am
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে শুরু প্রস্তুতি বানিয়াচোঁতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, প্রাণহানি ছাড়াল শতাধিক ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রকাশিত হলো এসএসসি-সমমানের ফল, জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজারের বেশি রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেসির বাবার মৃত্যুতে শোকের ছায়া ফুটবল অঙ্গনে ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, সমালোচকদের জবাব দিল ফিফা এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষাবঞ্চিত শতাধিক শিক্ষার্থী, ঝুঁকি নিয়ে বিশ্বরোড পার হয়ে যেতে হচ্ছে অন্য বিদ্যালয়ে পল্লবী থানার পুলিশের অভিযান | ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫০০ পুরিয়া সহ একজন গ্রেফতার

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে শুরু প্রস্তুতি

Reporter Name

  1. দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। ক্ষমতাসীন বিএনপি গত ৯ আগস্ট নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উল্লেখযোগ্য। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় এসেছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নামও বিভিন্ন পর্যায়ে উঠে এসেছে।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের প্রতিনিধিরা সোমবার নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

সবশেষে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।