September 14, 2026, 7:49 pm
শিরোনাম :
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম দফার ভোট ১২ নভেম্বর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১,৭৩৩ ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কারখানা করলে চীনা গাড়ি নির্মাতাদের আপত্তি নেই: ট্রাম্প কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি নতুন মাত্রা যোগ করবে: বিমানমন্ত্রী ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা সংশোধনের উদ্যোগ প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ The Rise of Live Dealer Games Alongside Pokies Down Under Guide to PayID Casino Deposits for Beginners

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম দফার ভোট ১২ নভেম্বর

Reporter Name
Oplus_131072

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাতটি ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলায় আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ শুরু হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কমিশন প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে। দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং এসব পরিষদের নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ দফা আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম দফা ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোটের কার্যক্রম শুরু হতে পারে। তবে পুরো সূচি ও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এবং পরবর্তীতে পরিবর্তন হতে পারে।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।



ফেসবুকে আমরা