October 4, 2026, 11:01 pm

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত

Reporter Name
Oplus_131072

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নিজেদের মেয়র প্রার্থীর নাম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থীদের নাম প্রকাশ করেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে থাকছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকায় ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনকে ঘিরে ১১ দলীয় রাজনৈতিক ঐক্য থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে জোটগত প্রার্থী দেওয়ার পরিকল্পনা নেই। প্রতিটি দল নিজেদের প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেবে।
জামায়াতের এই ঘোষণা সামনে রেখে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুকে আমরা