November 19, 2026, 8:59 pm
শিরোনাম :
Kraken вход тг распродажа зеркала на кракен Turn Your Flat Pack Garden Store Into a High Performing Machine রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২ ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রুশ হামলা, প্রাণ গেল ৩৩ জনের শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: রাষ্ট্রপতি

পাটওয়ারীর ওপর হামলা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ

Reporter Name

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, একজন নেতাকে নিয়ে এতটা আতঙ্ক তৈরি হলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কীভাবে এমন উন্মত্ত আচরণ করতে পারেন।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা জানান।
পোস্টে তিনি দাবি করেন, কুষ্টিয়ার ছেউড়িয়া লালন মাজার এলাকায় পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত।
নাহিদ ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য বন্ধ করা সম্ভব হবে না।
এদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া লালন মাজার প্রাঙ্গণে হামলার ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।



ফেসবুকে আমরা