October 9, 2026, 12:04 pm

মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: রাষ্ট্রপতি

Reporter Name

গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে।
বুধবার (৭ অক্টোবর) সকালে বঙ্গভবনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ প্রতিষ্ঠানটির শিক্ষা ও একাডেমিক কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ৬০০ কোটি টাকা সরকারি বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পাশাপাশি শিক্ষক সংকট, শূন্য পদে নিয়োগ এবং ছাত্রীদের আবাসন সমস্যাসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়।
এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। দেশের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তিনি।



ফেসবুকে আমরা