November 29, 2026, 5:22 pm
শিরোনাম :
ভারতের ভূমিকা নিয়ে রিজভীর প্রশ্ন, বাংলাদেশে অস্থিরতার পেছনে হস্তক্ষেপের অভিযোগ রাজনীতির আড়ালে সহিংসতা দেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য হুমকি: রাষ্ট্রপতি গোপালগঞ্জে বন্ধ প্রায় ১ লাখ ৭৫ হাজার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট Kraken zerkalo по сниженной цене кракен зеркало актуальное Discover Artistly AI Tools for Creating Video Characters and Visuals কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী কালীগঞ্জে বাসে অভিযান, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় জনগণ বাধা দেবে: জামায়াত আমির

গোপালগঞ্জে বন্ধ প্রায় ১ লাখ ৭৫ হাজার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় প্রায় ১ লাখ ৭৫ হাজার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে এসব হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কিংবা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নতুন কোনো নির্দেশনা জারি করেনি। তবে কোনো হিসাবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান সাময়িকভাবে সেটি স্থগিত করতে পারে।
এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর গত বুধবার রাত থেকে জেলাটিতে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানা গেছে।
এর ফলে টাকা উত্তোলন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ পাঠানোসহ প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
এদিকে, ভবিষ্যতে কমিউনিটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আর্থিক সেবা চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে সরকার।



ফেসবুকে আমরা