October 8, 2026, 1:12 am

ঘুষের টাকায় পুলিশের পোশাক কেনার দাবি, বিতর্কিত মন্তব্যের জেরে ক্লোজড এএসআই

Reporter Name

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঘুষ নিয়ে করা মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে স্থানীয়দের সামনে ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এএসআই ইলিয়াস। ওই সময় তিনি পুলিশের পোশাক পরার পেছনে ঘুষের টাকা ব্যয় করার কথা উল্লেখ করে ঘুষ গ্রহণকে নিজের চাকরির উদ্দেশ্য হিসেবে তুলে ধরেন বলে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এদিকে স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্তসহ বিভিন্ন কাজে ঘুষ দাবি করতেন ওই পুলিশ কর্মকর্তা। টাকা দিতে অস্বীকৃতি জানালে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুকে আমরা