September 17, 2026, 10:09 am
শিরোনাম :
এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু দেশে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম দফার ভোট ১২ নভেম্বর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১,৭৩৩ ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কারখানা করলে চীনা গাড়ি নির্মাতাদের আপত্তি নেই: ট্রাম্প So funktioniert der KYC-Prozess im Casino কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি নতুন মাত্রা যোগ করবে: বিমানমন্ত্রী

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান

Reporter Name

ঢাকা: প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রতিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আধুনিক বিশ্বের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশল শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা