October 5, 2026, 9:56 am
শিরোনাম :
সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারের উদ্যোগ পাটওয়ারীর ওপর হামলা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২ কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু

সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

Reporter Name

সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় বাংলাদেশের মতো দেশে সবার জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। রাজধানী ও বড় শহরগুলোর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, শহরাঞ্চলে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ বসবাস করছে। তাই নিরাপদ আবাসনের পাশাপাশি পরিকল্পিত নগর, পর্যাপ্ত নাগরিক সুবিধা ও মৌলিক সেবা নিশ্চিত করা জরুরি।
সরকার সবার জন্য টেকসই আবাসন ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে এ বিশাল কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় ব্লকভিত্তিক আবাসন প্রকল্প, পর্যাপ্ত খেলার মাঠ এবং নির্দিষ্ট এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগকে উৎসাহিত করার কথাও জানান প্রধানমন্ত্রী।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্ব বসতি দিবসের আলোচনা সভার প্রতিপাদ্য ছিল— ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ ও মানসম্মত আবাসন এবং পরিকল্পিত নগরায়ণ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়।



ফেসবুকে আমরা