October 5, 2026, 9:55 am
শিরোনাম :
সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারের উদ্যোগ পাটওয়ারীর ওপর হামলা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২ কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু

তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

Reporter Name

রাজধানীতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল, অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধতা এবং পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। ব্যাটারি চার্জ করতে না পারায় অনেকেই গাড়ি চালাতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে।
অটোরিকশাচালকরা আরও বলেন, তাদের পেশা পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে অটোরিকশা ও ইজিবাইকের বৈধ চলাচলের অনুমতি এবং প্রয়োজনীয় লাইসেন্সের ব্যবস্থা করতে হবে।
তাদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনকারীরা জানান, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ তাদের তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



ফেসবুকে আমরা