August 20, 2026, 1:05 pm
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ দেশে ফেরার আগেই কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক ও পরিবারের ৩ সদস্যের নাফ নদী-বঙ্গোপসাগর থেকে আটক ২৪ জেলে ফিরলেন দেশে দান করা মরদেহের অঙ্গ কালোবাজারে বিক্রি, ৫৩ মিলিয়ন ডলারে মামলা মেটাচ্ছে হার্ভার্ড প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান পুতিনের শুভেচ্ছার জবাবে রাশিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার কিমের অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

নাফ নদী-বঙ্গোপসাগর থেকে আটক ২৪ জেলে ফিরলেন দেশে

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) সকালে নাফ নদীর শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবির সদস্যরা তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন। দেশে ফেরা ২৪ জেলের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা নাগরিক।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সাল থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বিভিন্ন কারণে জলসীমা অতিক্রম করা কয়েকজন জেলেকে আটক করে আরাকান আর্মি। এরপর তাদের মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আটক জেলেদের ফিরিয়ে আনতে মানবিক দিক বিবেচনায় নিয়ে বিজিবি নিয়মিতভাবে কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি জানান, দেশে ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজিবির দেওয়া তথ্য বলছে, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। এর মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন রোহিঙ্গা।
বিজিবির তৎপরতায় এখন পর্যন্ত ৩৪৮ জনকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ১৫৭ জন এবং রোহিঙ্গা ১৯১ জন।
তবে এখনও ৮৬ জন জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা। আটক এসব জেলেকেও দেশে ফিরিয়ে আনতে বিজিবির উদ্যোগ অব্যাহত রয়েছে।