August 20, 2026, 9:30 am
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ দেশে ফেরার আগেই কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক ও পরিবারের ৩ সদস্যের নাফ নদী-বঙ্গোপসাগর থেকে আটক ২৪ জেলে ফিরলেন দেশে দান করা মরদেহের অঙ্গ কালোবাজারে বিক্রি, ৫৩ মিলিয়ন ডলারে মামলা মেটাচ্ছে হার্ভার্ড প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান পুতিনের শুভেচ্ছার জবাবে রাশিয়ার সঙ্গে বন্ধন শক্তিশালী করার অঙ্গীকার কিমের অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি

Reporter Name

স্টাফ রিপোর্টার: স্বামীর মৃত্যুর পর শেষবারের মতো তাকে দেখতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটের দিকে পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে বের হয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্যারোলের পুরো সময় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় রাখা হবে।
কারাগার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলের আবেদন করা হয়। তবে আবেদনটি পর্যালোচনা করে ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করা হয়।
আইনজীবী গাজী ফয়সাল জানান, মুক্তির পর দীপু মনি ঢাকার কলাবাগানে যাবেন। সেখানে প্রয়াত স্বামীর মরদেহ রাখা হয়েছে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছিল।