August 21, 2026, 7:19 pm
শিরোনাম:
ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ দেশে ফেরার আগেই কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক ও পরিবারের ৩ সদস্যের নাফ নদী-বঙ্গোপসাগর থেকে আটক ২৪ জেলে ফিরলেন দেশে দান করা মরদেহের অঙ্গ কালোবাজারে বিক্রি, ৫৩ মিলিয়ন ডলারে মামলা মেটাচ্ছে হার্ভার্ড প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান

ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের ঝুটের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আগুনে গ্যারেজ ও ঝুটের গোডাউনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।