August 21, 2026, 4:53 am
শিরোনাম:
ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ দেশে ফেরার আগেই কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক ও পরিবারের ৩ সদস্যের নাফ নদী-বঙ্গোপসাগর থেকে আটক ২৪ জেলে ফিরলেন দেশে দান করা মরদেহের অঙ্গ কালোবাজারে বিক্রি, ৫৩ মিলিয়ন ডলারে মামলা মেটাচ্ছে হার্ভার্ড প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান

১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর

Reporter Name

পটুয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন পটুয়াখালীর বাউফলের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম হয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এতে বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগী অংশ নেন। সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাউফলের চাঁদকাঠী গ্রামের এই তরুণ হাফেজ।
নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগমের ছেলে। ছোটবেলা থেকেই পবিত্র কুরআন শিক্ষার প্রতি আগ্রহ ছিল তার।
মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি সেখান থেকেই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি।
জাকারিয়ার আন্তর্জাতিক এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে বাউফলের চাঁদকাঠীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। পরিবার, স্বজন ও এলাকাবাসী তার সাফল্যে গর্বিত।
তার এই অর্জনকে বাউফলের জন্য গৌরবের পাশাপাশি দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন স্থানীয়রা।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।