August 24, 2026, 8:01 pm

মার্কিন সেনা ধরতে বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার: ইরানের সেনাপ্রধান

Reporter Name

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

মার্কিন সেনাসদস্যদের লক্ষ্য করে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। কোনো মার্কিন সেনাকে আটক কিংবা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) ওয়ানা নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আমির হাতামি বলেন, কোনো ইরানি নাগরিক যদি একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারেন, তাহলে তাকে ৩০ হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, পুরস্কারের অর্থ ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ দেওয়া হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এর আগেও ইরানের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়ার খবর সামনে এসেছিল।

গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি দাবি করেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের কথা বলা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির সেনাপ্রধানের কাছ থেকে নতুন এই পুরস্কার ঘোষণার খবর সামনে এলো।