August 23, 2026, 11:02 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের ঝুটের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আগুনে গ্যারেজ ও ঝুটের গোডাউনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।