শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে বরণ করে নেওয়া হয়।
বঙ্গভবনে প্রবেশের সময় রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানায় একটি সুসজ্জিত অশ্বারোহী দল। এরপর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা তাকে গার্ড অব অনার দেন। বঙ্গভবনের কর্মকর্তারাও ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথের পর শনিবার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে।