August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন

Reporter Name

২০২৬ সালের নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে বিমানবাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
পদোন্নতির জন্য এবার নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদে থাকা যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে রেখে মূল্যায়নের নির্দেশ দেন। তিনি পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
অনুষ্ঠান শেষে বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।