August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

Reporter Name

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে তার পদোন্নতির তথ্য জানানো হয়।
চলতি বছরের ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন খোন্দকার মিসবাহ উল আজীম। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার দায়িত্বের মেয়াদ ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত।
১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মজীবন শুরু করেন তিনি। দুই বছর পর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
নৌ সদর দফতরের পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা পদেও দায়িত্ব পালন করেছেন মিসবাহ উল আজীম। পাশাপাশি বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
আন্তর্জাতিক পর্যায়েও তার রয়েছে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেন।
দীর্ঘ প্রায় চার দশকের সামরিক ক্যারিয়ারে তার অবদানের স্বীকৃতি হিসেবে নৌবাহিনী পদক, নৌ-পারদর্শিতা পদক ও জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন তিনি।