August 23, 2026, 11:02 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

Reporter Name

যশোর প্রতিনিধি: যশোর শহরের আরএন রোডে একটি হার্ডওয়্যার দোকানের মালিকের ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা পাঠানোর পর চেকের মাধ্যমে সেই অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক চীনা নাগরিক ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
আটকরা হলেন চীনা নাগরিক চাওশিং এবং তার সহযোগী ইব্রাহিম। বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
অভিযোগ অনুযায়ী, মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিকের সঙ্গে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে অভিযুক্তরা প্রথমে তার দোকান থেকে ৪৬ হাজার টাকার পণ্য কেনেন। পরে ডিজিটাল বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা পাঠানো হয়।
এরপর পণ্যের মূল্য বাদ দিয়ে বাকি অর্থের সমপরিমাণ টাকা চেকের মাধ্যমে নেওয়া হয় বলে অভিযোগ। ওই চেক ব্যবহার করে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পর ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়।
পরে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দোকান মালিককে জানানো হয়, ঢাকার টঙ্গী শাখার একজন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ওই ৭ লাখ টাকা অবৈধভাবে তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল।
ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানার পর মিঠু থানায় সাধারণ ডায়েরি করেন।
এরই মধ্যে বুধবার বিকেলে অভিযুক্ত চাওশিং ও ইব্রাহিম আরএন রোড এলাকায় এলে স্থানীয়রা তাদের শনাক্ত করেন। পরে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে হেফাজতে নেয়।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অর্থ স্থানান্তরের পুরো প্রক্রিয়া কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।