August 24, 2026, 6:47 am

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখ রিয়াল

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য নতুন করে রেকর্ড পরিমাণ কমেছে। রোববার (২৩ আগস্ট) দেশটির বাজারে এক মার্কিন ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় প্রায় ২০ লাখ ইরানি রিয়াল।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার প্রাক্কালে রিয়ালের এই বড় ধরনের দরপতন ইরানের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিষেধাজ্ঞাগুলোকে ইতিহাসের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে থেকেই অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক চাপের মধ্যে ছিল ইরান। সাম্প্রতিক সংঘাতের কারণে দেশটির অবকাঠামো ও অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে। এর প্রভাব পড়ছে দেশটির মুদ্রাবাজারেও।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেল পরিবহন ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।