August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

ইরানের সতর্কবার্তা: মার্কিন নৌ অবরোধ মেনে নেবে না তেহরান

Reporter Name

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ইরান মেনে নেবে না। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রেজায়ির দাবি, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন নৌবাহিনী ও তাদের জাহাজ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ইরান এ পরিস্থিতি সহ্য করবে না। পাশাপাশি হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডর চালুর অনুমতি দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর জুলাই মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরও জোরদার করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এ সময় তারা একাধিক জাহাজের গতিপথ পরিবর্তন, দুটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান পরিচালনা করেছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।