August 24, 2026, 1:07 am
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

দেশে ফেরার আগেই কলকাতার আগুনে প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক ও পরিবারের ৩ সদস্যের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি ছিল কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্তের। কিন্তু দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরসহ প্রাণ হারালেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন এবং আরও কয়েকজন নিহত হন। মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্বজনদের বরাতে জানা গেছে, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট স্ত্রী আফসানা শিম্মিন (২৫) ও দুই বছরের ছেলে শর্ণশিষ দত্তকে নিয়ে ভারতে যান দেবাশীষ। চিকিৎসার জন্য তারা কলকাতা ও বেঙ্গালুরুতে অবস্থান করেন।
মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। এর আগেই হোটেলে আগুনের ঘটনায় তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর কুষ্টিয়ায় পৌঁছানোর পর সাংবাদিক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা দেবাশীষ দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবারটির চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়াজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।