August 24, 2026, 1:49 am
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

প্রকাশিত হলো এসএসসি-সমমানের ফল, জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজারের বেশি

Reporter Name

অবশেষে প্রকাশ হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় ৬২.২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এসএসসি পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘SSC’ লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং ২০২৬ লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে। দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্যও আলাদা এসএমএস পদ্ধতি রাখা হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ২০ মে শেষ হলেও দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।