August 24, 2026, 1:53 am
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

Reporter Name

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে আরও আধুনিক ও স্মার্ট রাষ্ট্রে পরিণত করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরের কাশিপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে সমৃদ্ধ আর্কাইভ ও তথ্যভাণ্ডার থাকবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সেবা দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আধুনিক, দক্ষ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে দেশের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।