August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Reporter Name

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি প্রদর্শনীর ব্যানারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া এ উত্তেজনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাধীনতার স্মারক চত্বরে ছাত্রশিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী’ আয়োজন করে। প্রদর্শনীতে থাকা একটি ব্যানার নিয়ে ছাত্রদলের আপত্তি দেখা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
পরিস্থিতি শান্ত করতে উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী, প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমঝোতা হয়নি। বৈঠকের পরও উত্তেজনা অব্যাহত থাকায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনার জন্য দুই সংগঠনই একে অপরকে দায়ী করেছে। ছাত্রশিবিরের অভিযোগ, তাদের প্রদর্শনীতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, বিতর্কিত ব্যানার অপসারণ করতে গেলে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।