October 8, 2026, 10:56 pm

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির

Reporter Name

২০২৭ সালের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ জানান, বিভিন্ন পরীক্ষা, রমজান ও অন্যান্য সময়সূচি বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের আগের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। ভোটের ধাপও কমানো হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষা যাতে নির্বাচনের কারণে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে সময়সূচি তৈরি করা হবে।

তিনি বলেন, নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে আরও আলোচনা প্রয়োজন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে যত দ্রুত সম্ভব সময়সূচি জানানো হবে।

এর আগে ইসির পক্ষ থেকে সাত ধাপে ইউপি ভোট আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা দেওয়া হয়েছিল। তবে সেটি চূড়ান্ত নয় বলে তখনও জানানো হয়েছিল।



ফেসবুকে আমরা