October 11, 2026, 3:55 pm
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২ ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রুশ হামলা, প্রাণ গেল ৩৩ জনের শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: রাষ্ট্রপতি একই পরিবারের একাধিক ব্যক্তির সার ডিলারশিপে নিষেধাজ্ঞা বহাল বিলিয়ন ডলার পাচারের মামলায় বাংলাদেশে বিনিয়োগ, তথ্য চেয়েছে আমিরাত

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, আহত বাংলাদেশিদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে বিমান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন।



ফেসবুকে আমরা