August 24, 2026, 3:02 am
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

বানিয়াচোঁতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের

Reporter Name

চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আল আরাফা পরিবহনের একটি বাস মহাসড়কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন বাসের আরও ১৫ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।