August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

২২৮ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, হ্যাজেলউডের ৬ উইকেট

Reporter Name

স্পোর্টস ডেস্ক
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর ফলে স্বাগতিকদের চেয়ে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা।
শনিবার (১৫ আগস্ট) মারারা ওভালে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ইনিংস শেষ হয়। আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে আরও ৭৫ রান যোগ করে শেষ পর্যন্ত ৪২৬ রানে গুটিয়ে যায় তারা।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ১৯৮ রান।
বাংলাদেশের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দলের লিড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জশ হ্যাজেলউড। ৮৯ রান খরচায় ৬টি উইকেট নেন তিনি। বাংলাদেশের শেষ চার ব্যাটারকেই সাজঘরে ফেরান এই পেসার। মেহেদী হাসানকে আউট করে নিজের পঞ্চম উইকেট নেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন হ্যাজেলউড।
তবে বাংলাদেশের ইনিংসের শেষ দিকে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ে বেশ কিছু ভুল দেখা যায়। প্যাট কামিন্সের এক ওভারেই দুটি ক্যাচ হাতছাড়া করে স্বাগতিকরা। তাসকিন আহমেদের সহজ ক্যাচ ছেড়ে দেন স্টিভ স্মিথ। এরপর মেহেদী হাসানের কঠিন ক্যাচ নিতে ব্যর্থ হন ট্রাভিস হেড।
এদিকে টেস্ট ক্রিকেটে ২০০ বা তার বেশি রানের লিড তাড়া করে অস্ট্রেলিয়ার জয়ের নজির নেই। ফলে ডারউইনে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লিড এখন অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকেতে শুরু হবে।