August 23, 2026, 11:01 pm
শিরোনাম:
প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন অ্যাডমিরাল হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন স্টার্কের আগুনে পুড়ল বাংলাদেশের ব্যাটিং, ম্যাকাইয়ে অলআউট ৬৪ ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউফলের নূর রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর লড়াই, ভোট আজ স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন দীপু মনি যশোরে ৭ লাখ টাকা লেনদেনে জালিয়াতির অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষাবঞ্চিত শতাধিক শিক্ষার্থী, ঝুঁকি নিয়ে বিশ্বরোড পার হয়ে যেতে হচ্ছে অন্য বিদ্যালয়ে

Reporter Name

নিজস্ব প্রতিনিধি: সাইদ আহমেদ টুটুল

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার শতাধিক শিক্ষার্থী বাধ্য হয়ে দূরের অন্য বিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে বিশ্বরোড পার হতে হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খানপাড়া প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে আসছিল। স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি ছিল সহজলভ্য ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বিগত সরকারের সময়ে বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক সংকটসহ নানা সমস্যার সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

বিদ্যালয়টি বন্ধ থাকায় বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থীকে দূরের অন্য একটি বিদ্যালয়ে যেতে হচ্ছে। প্রতিদিন যাতায়াতের পথে বিশ্বরোড পার হতে হওয়ায় ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। ব্যস্ত সড়কে যানবাহনের চাপ থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় কিছু শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না বলেও অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, খানপাড়া প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় চালু করা গেলে শিক্ষার্থীদের এই দুর্ভোগ কমবে। একই সঙ্গে বিদ্যালয়টি এমপিওভুক্ত করে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

অভিভাবকদের আশঙ্কা, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে পারে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য দূরের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, বিদ্যালয়টি পুনরায় চালু ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে একদিকে যেমন এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত হবে, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বিশ্বরোড পারাপারের সমস্যাও কমবে।