November 26, 2026, 3:45 pm
শিরোনাম :
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী কালীগঞ্জে বাসে অভিযান, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় জনগণ বাধা দেবে: জামায়াত আমির রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫১ রাজধানীতে ৮ জোনে চলবে ৮ রঙের ই-রিকশা, নতুন পরিকল্পনা সিটি করপোরেশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর! সরকারি ব্যবস্থাপনায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন নির্বাচিত কর্মীরা।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি জানান, মালয়েশিয়ার DHL Supply Chain প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া কর্মীরা প্রতি মাসে ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাবেন। তাঁদের চাকরির চুক্তির মেয়াদ হবে দুই বছর, যা পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে। পাশাপাশি কর্মীদের জন্য আবাসন ও চিকিৎসাসুবিধাও থাকবে।
এই নিয়োগের বিশেষ দিক হলো, পাসপোর্ট তৈরি, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ও বিমান টিকিটসহ বিদেশ যাওয়ার যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হবে।
বোয়েসেল জানিয়েছে, মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।
এদিকে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে আরও ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সতর্ক করে বলেন, বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। তাই বিদেশ যেতে আগ্রহীদের কোনো ব্যক্তি বা দালালকে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুকে আমরা