বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা আত্মত্যাগ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে।
তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে সরকারের সামর্থ্য অনুযায়ী সম্মান, সহযোগিতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।