November 23, 2026, 5:21 am
শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ

Reporter Name

দেশের চলমান পরিস্থিতি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) থেকে এই সংলাপের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
এর আগে জাতীয় সংসদে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদের অধিবেশন শেষ হওয়ার পর বিরোধীদলীয় নেতার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১টি দলের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধানের আলোচনার আহ্বানে সাড়া দিয়েছে তার দল। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলকেও সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী ও জামায়াতের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য ও পারস্পরিক সমঝোতার নতুন পথ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



ফেসবুকে আমরা