November 22, 2026, 12:34 pm
শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২

ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বর্তমান নেতৃত্বের মধ্যে আগের তুলনায় কিছুটা বাস্তববাদী মনোভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সঙ্গে দীর্ঘস্থায়ী কোনো সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলে মনে করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনার সুযোগ থাকলেও তাদের দেওয়া প্রতিশ্রুতির ওপর পুরোপুরি আস্থা রাখা কঠিন। অতীতেও চুক্তি হওয়ার পর তা অমান্য করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন একটি দীর্ঘমেয়াদি সমঝোতা তৈরি করা, যা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পরিবর্তন এলেও কার্যকর থাকবে। তার মতে, ভবিষ্যতে কোনো প্রশাসন পরিবর্তিত হলেও ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না পায়, সেটি নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের মেয়াদ শেষ হওয়ার বহু বছর পরও যেন চুক্তিটি বহাল থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে চান তিনি।
এর আগে ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে একাধিকবার দাবি করেছিলেন ট্রাম্প। দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে তিনি সরকার পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেও বর্ণনা করেছেন।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই উত্তেজনা নিরসনে স্থায়ী চুক্তির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা