November 22, 2026, 12:34 pm
শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২

বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ফুটবল ম্যাচকে সামনে রেখে তথ্য পাচারের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
এ সময় ক্রীড়াবিদদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ল্যাবএইডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০ জন সাবেক খেলোয়াড়কে প্রতি মাসে আর্থিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, চলতি মাস থেকেই ৩৭৩ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার ঘোষিত ১০টি খেলায় ইতোমধ্যে দল গঠন করা হয়েছে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকারের এসব উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা বিকাশ এবং সাবেক খেলোয়াড়দের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।



ফেসবুকে আমরা