সংযুক্ত আরব আমিরাত থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগের অভিযোগে করা মামলার বিষয়ে বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এ ঘটনায় সংশ্লিষ্ট এক সুইস নাগরিকের মামলার অগ্রগতি ও অন্যান্য বিষয়ে তথ্য জানতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে দেশটি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
সাক্ষাৎকালে ওই মামলাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও সহযোগিতার বিষয়ে আশ্বাস দেওয়া হয়।