একই পরিবারের একাধিক সদস্যের সার ডিলারশিপ নেওয়ার সুযোগ বন্ধ রেখে সরকারের করা নতুন নীতিমালা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।
আদালতের এই সিদ্ধান্তের ফলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সার বিতরণ কার্যক্রম পরিচালনায় সরকারের সামনে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সারের কৃত্রিম সংকট কমানো, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ঠেকানো এবং একই পরিবারের অতিরিক্ত প্রভাব নিয়ন্ত্রণের লক্ষ্যেই সরকার গত ২৭ আগস্ট নতুন নীতিমালা প্রণয়ন করে।
তবে নীতিমালার কয়েকটি বিষয় চ্যালেঞ্জ করে সার ডিলাররা হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেন।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে শুনানি শেষে নতুন নীতিমালা বহাল রাখার সিদ্ধান্ত আসে।