November 21, 2026, 9:08 pm
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২ ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রুশ হামলা, প্রাণ গেল ৩৩ জনের শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ

ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের

Reporter Name

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হলে এর জবাবে প্রতিপক্ষের স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা।
ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরেজা আবেদ এ বক্তব্য দেন। তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অবকাঠামো নিয়ে প্রতিপক্ষের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তার জবাবও দেওয়া হবে।
বিশেষ করে ইরানের বাঁধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের হুমকির মুখে ইরান পিছিয়ে যাবে না।
আবেদ আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা উসকানিমূলক পদক্ষেপের পরিণতি কঠোর হতে পারে।



ফেসবুকে আমরা