September 18, 2026, 10:53 am
শিরোনাম :
৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২ কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু দেশে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম দফার ভোট ১২ নভেম্বর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১,৭৩৩ ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২

Reporter Name

অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচারের অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির মানবপাচারবিরোধী ইউনিট বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজৈরের পূর্ব সরমঙ্গল গ্রামের রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুরের কানোরিয়া গ্রামের আমির হোসেন স্বপন (৩৮)।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিউনিসিয়ার উপকূলের কাছে নৌযান ডুবে আট বাংলাদেশি মারা যান। পরে তাদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র বৈধ পথে ইতালি পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে অর্থ নেয়। পরে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেফতার দুজন নিহত রাসেল শেখের পরিবারের কাছ থেকে অর্থ নেওয়া এবং পাচারকারী চক্রের সদস্যদের কাছে টাকা পৌঁছে দেওয়াসহ বিদেশ পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। একই সঙ্গে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাচাই ছাড়া কারও হাতে টাকা বা পাসপোর্ট না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে সংস্থাটি।



ফেসবুকে আমরা