October 4, 2026, 12:44 pm

শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তাদের জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় মোট ৮০টি স্বর্ণের বার।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়।
তল্লাশির সময় তাদের জুতার ভেতরে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন আনুমানিক ১১৭ গ্রাম।
স্বর্ণগুলো কীভাবে দেশে আনা হয়েছে, এর পেছনে কারা জড়িত এবং কোথায় এগুলো সরবরাহ করার পরিকল্পনা ছিল—এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।



ফেসবুকে আমরা