October 4, 2026, 1:40 pm
শিরোনাম :
যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২ কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু দেশে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

Reporter Name

জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের পরিস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেন। তার ভাষ্য, আখতারুজ্জামান কারও ওপর হামলা করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

তিনি আখতারুজ্জামানকে শুধু জামায়াতের একজন নেতা হিসেবে নয়, বরং নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য তুলে ধরার একজন ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন। একই সঙ্গে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য দেশ ও বিদেশে থাকা মানুষের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মানুষের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার দাবি, একজনকে সংসদ সদস্য পদ থেকে সরানো হলেও তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং তাকে গ্রেপ্তার বা হাতকড়া পরানো হয়নি।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, জনগণের অর্থ বিভিন্ন পর্যায়ে অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হলে তারা নীরব থাকবেন না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর বিস্তারকে গুরুতরভাবে দেখা হচ্ছে। এ কারণে জনসচেতনতা বাড়াতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে সংগঠনটির পক্ষ থেকে কাজ করা হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। যে সরকার মানুষকে শান্তিতে বসবাসের নিশ্চয়তা দিতে পারে না, তাদের পরিবর্তে যারা দায়িত্ব পালনে সক্ষম, তাদের হাতে দায়িত্ব দেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, সরকার নিজেরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না, আবার অন্যদেরও কার্যকরভাবে কাজ করার সুযোগ দিচ্ছে না।



ফেসবুকে আমরা