November 24, 2026, 10:15 am
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫১ রাজধানীতে ৮ জোনে চলবে ৮ রঙের ই-রিকশা, নতুন পরিকল্পনা সিটি করপোরেশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের

রাজধানীতে ৮ জোনে চলবে ৮ রঙের ই-রিকশা, নতুন পরিকল্পনা সিটি করপোরেশনের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ পরিকল্পনার আওতায় রাজধানীকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি এলাকায় নির্দিষ্ট রঙের নিবন্ধিত ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপে ব্র্যাক ও বিআইজিডি আয়োজিত এক নীতি আলোচনায় এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত। তাই এসব যানবাহন পুরোপুরি বন্ধ না করে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বুয়েটের নকশা অনুসরণ করে দেশীয় প্রযুক্তিতে উন্নত ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত এলাকার জন্য আলাদা রঙের ই-রিকশা চালু করা হবে। এতে কোন যানবাহন কোন এলাকায় চলবে, তা সহজে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নিয়ন্ত্রণহীন রিকশা ও ফুটপাতের অবৈধ দখলের কারণে রাজধানীর যান চলাচল ও স্বাভাবিক নগরজীবন বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এর অজুহাতে নির্বিচারে রিকশার অনুমোদন দেওয়া হলে নগরীর যানজট ও বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। তাই জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।



ফেসবুকে আমরা